কালিহাতীতে নিয়ন্ত্রণ হারিয়ে বাস পুকুরে, আহত ২৫

আপডেট : ২৪ জানুয়ারি ২০২২, ১১:০৮

টাঙ্গাইলের কালিহাতীতে একটি নৈশকোচ নিয়ন্ত্রণ হারিয়ে পাশের পুকুরে পড়ে গিয়ে আহত হয়েছেন ২৫ জন যাত্রী। 

সোমবার (২৪ জানুয়ারি) ভোররাতে উপজেলার এলেঙ্গা-ভূঞাপুর সড়কের নারান্দিয়া ইউনিয়নের যদুরপাড়াতে এই দুর্ঘটনা ঘটে ।
 
ভুঞাপুর ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের ইনচার্জ মো. আবুল কালাম বিষয়টি নিশ্চিত করে বলেন, বুড়িমারী থেকে হানিফ পরিবহনের একটি বাস ঢাকার দিকে যাচ্ছিলো। ভোরে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের পুকুরে পড়ে যায়। এতে ২৫ জন যাত্রী বাসের ভেতর আটকা পড়েন। ফায়ার সার্ভিসের সদস্যরা খবর পেয়ে তাদের উদ্ধার করেন। এদের মধ্যে ১৭ জনকে প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়। বাকি ৮ জনকে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতদের সকলের নাম পরিচয় জানা যায়নি।



ইত্তেফাক/এমএএম