পাক রাষ্ট্রদূত অনুমোদনে বিলম্ব করছে যুক্তরাষ্ট্র   

আপডেট : ২৪ জানুয়ারি ২০২২, ২২:৫৮

ওয়াশিংটনে পাকিস্তান মনোনীত রাষ্ট্রদূত মাসুদ খানের পোস্টিং অনুমোদনে বিলম্ব করছে যুক্তরাষ্ট্র। কূটনৈতিক সূত্রের বরাত দিয়ে এই তথ্য জানিয়েছে স্থানীয় গণমাধ্যম। রবিবার (২৩ জানুয়ারি) এএনআই-এর প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, মাসুদ খানকে ওয়াশিংটনে পাকিস্তানের রাষ্ট্রদূত হিসেবে গ্রহণ করতে আরও সময় চেয়েছে মার্কিন পররাষ্ট্র দফতর। এই ঘটনা ইসলামাবাদের পররাষ্ট্র মন্ত্রণালয়ে জানিয়ে দেওয়া হয়েছে। 

একটি সূত্র জানিয়েছে, মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয় মাসুদ খানের মনোনয়ন প্রত্যাখ্যান করেনি। ওয়াশিংটন তার ছাড়পত্রের জন্য আরও সময় চেয়েছে। 

খবরে বলা হয়েছে, গত বছরের নভেম্বরে পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় মাসুদ খানের মনোনয়ন পাঠিয়েছিল। 

দ্য নেশনের প্রতিবেদনে বলা হয়েছে, স্বাভাবিক কূটনৈতিক পদ্ধতিতে আট সপ্তাহের মধ্যে অনুমোদন হওয়ার কথা ছিলো। তবে মার্কিন মন্ত্রণালয় তার ছাড়পত্রের জন্য আরও কিছু সময় চেয়েছে। 

ইত্তেফাক/এসআর