নার্গিস হলো পৃথিবীর প্রথম চাষ করা ড্রাফোডিল। একে গ্রিক পৌরাণিক চরিত্র নার্সিসাস হিসেবে ধরা হয়। এই ফুলে তীব্র সুগন্ধ। সাদা পাপড়ি ও পাপড়ির ওপর লাল প্রান্তযুক্ত বলয় রয়েছে।
নার্গিস ফুলগাছ ২০ থেকে ৪০ সেন্টিমিটার (৭.৯-১৫.৭ ইঞ্চি) পর্যন্ত লম্বা হয়। উত্তর আমেরিকা ও ইউরোপ মহাদেশে প্রাকৃতিকভাবে জন্মায়। ২৬ বা তার বেশি প্রজাতির ফুল রয়েছে নার্গিসের। বর্তমানে হাইব্রিড কিছু প্রজাতি রয়েছে। অনেক দেশেই নার্গিস ফুলকে সৌভাগ্যের প্রতীক বলে ধরা হয়। বিজ্ঞানীরা এই ফুলটির মাঝে এমন উপাদান খুঁজে পেয়েছেন যা মানবদেহে ক্যান্সার কোষ বৃদ্ধি ঠেকাতে কার্যকর ভূমিকা রাখতে পারে।
সম্প্রতি নিউইয়কভিত্তিক চিকিৎসাবিষয়ক একটি ম্যাগাজিন এ সম্পর্কে বিস্তারিত তথ্য প্রকাশ করেছে। ইকো নামের একটি মেয়ে নার্সিসাসকে ভালোবাসত। নার্সিসাস তাকে অপমান করত। পাহাড়ের চূড়া থেকে ইকো লাফ দিয়ে আত্মহত্যা করে। শিকারি নার্সিসাসের বোধদয় হয়। সে ভুল বুঝতে পারে। ঝরনার পাড়ে গিয়ে সে ইকোর কথা মনে করে পানি খেত না। সে ভাবত পানিতে মুখ দেওয়া মানে ইকোর কপালে চুমো খাওয়া। এতে তাদের প্রেম অপবিত্র হয়ে যাবে। পিপাসায় কাতর হয়ে ঝরনার পাড়েই তার মৃত্যু হলে সেখানে তার কবর হয়। কিছুদিন পর সেখানে একটি গাছে ফুল দেখা যায়, যা আগে কেউ দেখেনি। পারস্যবাসী সেই ফুলের নাম দেন নার্জিস বা নার্গিস।

