মাদক বিক্রি ও সেবনের অভিযোগে মাদকদ্রব্যসহ ৩০ জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) বিভিন্ন অপরাধ ও গোয়েন্দা বিভাগ।সোমবার (২৪ জানুয়ারি) ভোর ছয়টা থেকে মঙ্গলবার (২৫ জানুয়ারি) ভোর ছয়টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
মঙ্গলবার (২৫ জানুয়ারী) সকালে ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-কমিশনার (ডিসি) মো. ফারুক হোসেন এ তথ্য নিশ্চিত করে জানান, গ্রেফতাকৃত ৩০ জনের কাছ থেকে ১১ হাজার ২২৭ পিস ইয়াবা, ১০৯ গ্রাম ৩৩০ পুরিয়া হেরোইন ও দুই কেজি ১০৫ গ্রাম গাঁজা জব্দ করা হয়।
গ্রেফতারদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ২৬টি মামলা হয়েছে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।
ইত্তেফাক/কেএইচ
