রাণীশংকৈলে ইয়াবাসহ গ্রেফতার ২  

আপডেট : ২৫ জানুয়ারি ২০২২, ২০:৪৯

ঠাকুরগাঁওয়ের রানীশংকৈলে মিঠুন (২৮) এবং শাহজামাল (৩০) নামে দুই মাদক ব্যবসায়ীকে মঙ্গলবার (২৫ জানুয়ারি) ৭৬ পিস ইয়াবাসহ গ্রেফতার করেছে থানা পুলিশ। 

মিঠুন উপজেলার দোশিয়া গ্রামের এন্তাজ আলীর ছেলে ও শাহজামাল পশ্চিম ভান্ডারা গ্রামের ইউনুস আলীর ছেলে।

রাণীশংকৈল থানার ওসি তদন্ত আব্দুল লতিফ সেখ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়ের করে জেলা কারাগারে পাঠানো হয়েছে।



ইত্তেফাক/এমএএম 

এ সম্পর্কিত আরও পড়ুন