শাবির আন্দোলনে সংহতি জানিয়ে সুনামগঞ্জে ছাত্রদলের প্রতীকী অনশন

আপডেট : ২৫ জানুয়ারি ২০২২, ২১:১৮

শাবি উপাচার্যের পদত্যাগের দাবিতে বিশ্ববিদ্যালয়টির শিক্ষার্থীদের চলমান আন্দোলনে সংহতি জানিয়ে প্রতীকী অনশন করেছে সুনামগঞ্জ জেলা ছাত্রদল।

মঙ্গলবার (২৫ জানুয়ারি) শহরের কেন্দ্রীয় শহীদ মিনারে সকাল ৯টা থেকে দুপুর ৩টা পর্যন্ত প্রতীকী অনশন পালন করেন ছাত্রদলের নেতাকর্মীরা।

প্রতীকী অনশন অংশ নেন কেন্দ্রীয় ছাত্রদলের সহসাংগঠনিক সম্পাদক মো. রায়হান উদ্দিন, সুনামগঞ্জ জেলা ছাত্রদলের আহ্বায়ক জাহাঙ্গীর আলম, সদস্য সচিব তারেক মিয়ার, যুগ্ম-আহ্বায়ক হাবিবুর রহমান হাবিব, হুশিয়ার আলম, সদর থানা ছাত্রদলের আহ্বায়ক রমজানুল করিম পাপন, সদস্য সচিব ওমর ফারুক, সিনিয়র সদস্য শাহ রাহুল, সুনামগঞ্জ সরকারি কলেজ ছাত্রদলের সদস্য সচিব ছাদিকুর রহমান চৌধুরী, পৌর ছাত্রদলের সদস্য সচিব মমিনুর রহমান পীর প্রমুখ।

ইত্তেফাক/এসটিএম