অবৈধ সম্পদ অর্জন: জি কে শামীমের মা কারাগারে

আপডেট : ২৫ জানুয়ারি ২০২২, ২১:৫৭

অবৈধ সম্পদ অর্জনের মামলায় ঠিকাদার এসএম গোলাম কিবরিয়া শামীম ওরফে জি কে শামীমের মা আয়েশা আক্তারের জামিনের আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশে দিয়েছেন আদালত। মঙ্গলবার (২৫ জানুয়ারি) ঢাকা মহানগর দায়রা জজ কে এম ইমরুল কায়েশ এই আদেশ দেন।

আদালতের সরকারি কৌঁসুলি তাপস কুমার পাল বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘আজ ঢাকা মহানগর দায়রা জজ আদালতে জি কে শামীমের মা আয়েশা আক্তার আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেন তার আইনজীবী। বিচারক আবেদন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।’  

এর আগে গত ১৬ নভেম্বর জি কে শামীম ও তার মা আয়েশা আক্তারের বিরুদ্ধে অভিযোগপত্র গ্রহণ করেন আদালত। সেদিন জি কে শামীমের মা আয়েশা আক্তারের বিরুদ্ধ গ্রেফতারি পরোয়না জারির নির্দেশ দেন আদালত। 

জি কে শামীম। ছবি: সংগৃহীত

মামলার এজাহারে বলা হয়েছে,  ২০১৯ সালের ২১ অক্টোবর জি কে শামীম ও তার মা আয়েশা আক্তারের বিরুদ্ধে ২৯৭ কোটি ৮ লাখ ৯৯ হাজার টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে দুদকের সমন্বিত জেলা কার্যালয়-১-এ মামলা করেন সংস্থাটির উপ-পরিচালক মো. সালাহউদ্দিন। পরবর্তী সময়ে ঢাকা মহানগর দায়রা জজ আদালতে ২ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করে দুদক। 

ইত্তেফাক/এএএম