মাদারীপুরে ডায়রিয়ার প্রকোপ দেখা দিয়েছে এবং দিন দিন এই রোগের বিস্তার ঘটছে| বুধবার (২৬ জানুয়ারি) সদর হাসপাতালে ডায়রিয়ায় আক্রান্ত রোগী রয়েছে ১৭ জন এবং এদের মধ্যে অধিকাংশই শিশু|
এদিকে হাসপাতালের ডায়রিয়া আক্রান্ত রোগীকে বেডের অভাবে মেঝেতে রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে| ঠাণ্ডা বেড়ে যাওয়ায় হঠাৎ করেই ডায়রিয়া আক্রান্তের সংখ্যা বাড়ছে| হাসপাতালের চিকিৎসকরা বলছেন, ঠাণ্ডার কারণে ডায়রিয়ার প্রকোপ বেড়েছে|
মাদারীপুর সদর হাসপাতাল সূত্রে জানা গেছে, বুধবার হাসপাতালে ১৭ জন ডায়রিয়া আক্রান্ত রোগীকে ভর্তি ও চিকিৎসা দেওয়া হয়েছে| ডায়রিয়া ওয়ার্ডে বেড রয়েছে মাত্র ১০টি| ফলে অন্য রোগীদের বাধ্য হয়েই ফ্লোরে থেকে চিকিৎসা নিতে হচ্ছে বলে জানা গেছে| এদিকে ডায়রিয়ার প্রকোপ বেড়ে যাওয়ায় চিকিৎসকরা হিমশিম খাচ্ছেন|
আবাসিক মেডিক্যাল অফিসার ডা. মো. নুরুল ইসলাম জানান, বর্তমানে ডায়রিয়া রোগীদের চিকিৎসার জন্য প্রয়োজনীয় ওষুধের সংকট নেই| তবে বেড সংখ্যা চাহিদার তুলনায় কম রয়েছে| আর তাই রোগীদের মেঝেতে রেখে চিকিৎসা দিতে বাধ্য হচ্ছি|
