মাদকবিরোধী অভিযানে গ্রেফতার ৭৪

আপডেট : ২৭ জানুয়ারি ২০২২, ১১:০১

রাজধানীতে মাদকবিরোধী অভিযান চালিয়ে ৭৪ জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।  

বুধবার (২৬ জানুয়ারি) সকাল ৬টা থেকে আজ বৃহস্পতিবার (২৭ জানুয়ারি) সকাল ৬টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। 

ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-কমিশনার (এডিসি) হাফিজ আল আসাদ জানান, এ সময় তাদের কাছ থেকে ৬ হাজার ৬০৫ পিস ইয়াবা, ৪২৩ গ্রাম হেরোইন, ৭০ কেজি ৭১০ গ্রাম গাঁজা ও ১০ বোতল ফেনসিডিল জব্দ করা হয়।

গ্রেফতারদের বিরুদ্ধে ডিএমপির বিভিন্ন থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৫৫টি মামলা দায়ের করা হয়েছে বলে জানা গেছে।  

ইত্তেফাক/কেকে