সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে ১৪২টির বা ৩৭ দশমিক ২৭ শতাংশের শেয়ার ও ইউনিট দর বেড়েছে। কোম্পানিগুলোর মধ্যে বিবিএসের শেয়ারের প্রতি বিনিয়োগকারীদের আগ্রহ ছিল সবচেয়ে বেশি। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
আগের কার্যদিবস বুধবার বিবিএসের শেয়ারের ক্লোজিং দর ছিল ২০ টাকায়। আজ লেনদেন শেষে এর শেয়ারের ক্লোজিং দর দাঁড়ায় ২২ টাকায়। অর্থাৎ কোম্পানিটির শেয়ার দর ২ টাকা বা ১০ শতাংশ বেড়েছে। এর মাধ্যমে বিবিএস ডিএসইর টপটেন গেইনার তালিকার শীর্ষে উঠে আসে।
ডিএসইতে টপটেন গেইনার তালিকায় উঠে আসা অন্য কোম্পানিগুলোর মধ্যে ইউনিয়ন ব্যাংকের ১০ শতাংশ, বাংলাদেশ শিপিং করপোরেশনের ৯ দশমিক ৯৬ শতাংশ, ইউনিয়ন ইনসিওরেন্সের ৯ দশমিক ৮৭ শতাংশ, বিডি থাই ফুডের ৯ দশমিক ৭৭ শতাংশ, কুইন সাউথ টেক্সটাইলের ৯ দশমিক ৭৬ শতাংশ, বেঙ্গল উইন্ডসোরের ৯ দশমিক ৭৩ শতাংশ, ন্যাশনাল লাইফ ইনসিওরেন্সের ৮ দশমিক ২৫ শতাংশ, বিডি ল্যাম্পসের ৭ দশমিক ৮১ শতাংশ এবং ভিএফএস থ্রেড ডাইংয়ের শেয়ার দর ৭ দশমিক ৭৬ শতাংশ বেড়েছে।

সরকারি ব্যাংকের সব নিয়োগ পরীক্ষা স্থগিত