আজ একইদিনে অনুষ্ঠিত হবে দেশের চলচ্চিত্র ও নাট্যাঙ্গনের শিল্পীদের বড় দুটি সংগঠন চলচ্চিত্র শিল্পী সমিতি এবং অভিনয়শিল্পী সংঘের নির্বাচন। চলচ্চিত্র পর্দার মতো এবারের চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনে নায়ক-ভিলেনের মুখোমুখি ভোটযুদ্ধ দেখতে যাচ্ছেন দর্শকরা!
এবারের নির্বাচনে দুটি প্যানেল থেকে তারকারা অংশ নিচ্ছে। একটি প্যানেলের সভাপতি প্রার্থী হিসেবে নেতৃত্ব দিচ্ছেন ইলিয়াস কাঞ্চন, অন্যটির নেতৃত্বে আছেন মিশা সওদাগর! এবারের নির্বাচনে ইলিয়াস কাঞ্চনের প্যানেলে সাধারণ সম্পাদক প্রার্থী হিসেবে নির্বাচন করছেন চিত্রনায়িকা নিপুন এবং মিশা সওদাগরের প্যানেলে সাধারণ সম্পাদক প্রার্থী হয়েছেন চিত্রনায়ক জায়েদ খান। নির্বাচনে দুটি প্যানেলই নিজের জয় নিয়ে বেশ আশাবাদী।
অন্যদিনে আজ সকাল থেকেই দিনভর চলবে নাট্যাঙ্গনের শিল্পীদের গঠিত সংগঠন অভিনয়শিল্পী সংঘের নির্বাচনের ভোটগ্রহণ। তবে চলচ্চিত্র শিল্পী সমিতির মতো কোনো প্যানেল নয়, এই নির্বাচনটিতে শিল্পীরা এককভাবে অংশ নিচ্ছেন। এতে নির্বাচনে ২১টি পদের জন্য লড়াই করছেন ৪৮জন শিল্পী। এবারের নির্বাচনে সভাপতি প্রার্থী হয়েছেন জনপ্রিয় অভিনেতা আহসান হাবিব নাসিম ও শাহাদাত্ হোসেন নিপু। সাধারণ সম্পাদক পদেও লড়ছেন দু’জন। তারা হলেন রওনক হাসান ও কবীর টুটুল। এছাড়া ৩টি সহ-সভাপতি পদের জন্য প্রতিদ্বন্দ্বিতা করছেন তানিয়া আহমেদ, আনিসুর রহমান মিলন, সেলিম মাহবুব ও ইকবাল বাবু
