অভিনয়শিল্পী সংঘ নির্বাচনে ভোটগ্রহণ চলছে

আপডেট : ২৮ জানুয়ারি ২০২২, ০৯:২৭

নাট্যাঙ্গনের শিল্পীদের গঠিত সংগঠন অভিনয়শিল্পী সংঘের নির্বাচনের ভোটগ্রহণ শুরু হয়েছে। শিল্পকলা একাডেমিতে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে।

শুক্রবার (২৮ জানুয়ারি) সকাল ৯টা থেকে ভোট শুরু হয়ে চলবে বিকেল ৫টা পর্যন্ত।

চলচ্চিত্র শিল্পী সমিতির মতো কোনো প্যানেল নয়, এই নির্বাচনটিতে শিল্পীরা এককভাবে অংশ নিচ্ছেন। এতে নির্বাচনে ২১টি পদের জন্য লড়াই করছেন ৪৮জন শিল্পী। 
এবারের নির্বাচনে সভাপতি প্রার্থী হয়েছেন জনপ্রিয় অভিনেতা আহসান হাবিব নাসিম ও শাহাদাত্ হোসেন নিপু।

সাধারণ সম্পাদক পদেও লড়ছেন দু’জন। তারা হলেন, রওনক হাসান ও কবীর টুটুল।

এছাড়া ৩টি সহ-সভাপতি পদের জন্য প্রতিদ্বন্দ্বিতা করছেন তানিয়া আহমেদ, আনিসুর রহমান মিলন, সেলিম মাহবুব ও ইকবাল বাবু

ইত্তেফাক/এমআর