সৈয়দপুরে নিজ বাসা থেকে ব্যবসায়ীর লাশ উদ্ধার 

আপডেট : ২৮ জানুয়ারি ২০২২, ১২:৪০

নীলফামারীর সৈয়দপুর শহরের কাজীরহাট এলাকার ঈদগা মাঠের পাশে রিয়াজ উদ্দিন (৬২) নামে এক কাপড় ব্যবসায়ীর লাশ উদ্ধার করেছে পুলিশ। শহরে তার জামিল গার্মেন্টস নামে একটি দোকান রয়েছে।

সৈয়দপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হাসনাত খান সত্যতা নিশ্চিত করেন।  

ওসি জানান, শুক্রবার ভোররাতে মাথা থেতলে দিয়ে ওই ব্যবসায়ীকে হত্যা করে কম্বল মুড়িয়ে দেয়া হয়েছে। এলাকাবাসী এই নিহতের বিষয়টি রহস্যজনক বলে মনে করছেন। 

তিনি আরও জানান, বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। লাশ ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।   

ইত্তেফাক/এসজেড