চট্টগ্রামে করোনায় ৪ জনের মৃত্যু, শনাক্ত ১১৬৭ 

আপডেট : ২৮ জানুয়ারি ২০২২, ১৬:৩৬

জেলায় করোনায় সর্বশেষ ২৪ ঘণ্টায় ৪ জনের মৃত্যু হয়েছে। এ সময়ে ১ হাজার ১৬৭ জনের দেহে ভাইরাসের সংক্রমণ শনাক্ত হয়। সংক্রমণের হার ৩১ দশমিক ৯৭ শতাংশ।

শুক্রবার (২৮ জানুয়ারি) করোনা সংক্রান্ত জেলার হালনাগাদ পরিস্থিতি নিয়ে চট্টগ্রামের সিভিল সার্জন কার্যালয় থেকে পাঠনো প্রতিবেদনে এ সব তথ্য জানা গেছে।

সিভিল সার্জন কার্যালয়ের প্রতিবেদনে দেখা যায়, ফৌজদারহাট বিআইটিআইডি, নগরীর ১২ ল্যাবরেটরি ও এন্টিজেন টেস্টে গতকাল ৩ হাজার ৬৫০ জনের নমুনা পরীক্ষা করা হয়। নতুন আক্রান্ত ১ হাজার ১৬৭ জনের মধ্যে শহরের ৮৮৭ ও ১৫ উপজেলার ২৮০ জন।

জেলায় করোনাভাইরাসে মোট আক্রান্ত ব্যক্তির সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১ লক্ষ ১৭ হাজার ২০৩ জন। এর মধ্যে শহরের ৮৫ হাজার ৫২৪ এবং গ্রামের ৩১ হাজার ৬৭৯ জন।

গতকাল করোনাভাইরাসে আক্রান্ত শহরের এক ও গ্রামের ৩ রোগী মারা যান। মৃতের সংখ্যা ১ হাজার ৩৫৪ জন হয়েছে। এতে শহরের ৭৩০ ও গ্রামের ৬২৪ জন। 

ইত্তেফাক/এমআর