শান্তিপূর্ণ পরিবেশে শিল্পী সমিতির নির্বাচনের ভোট গ্রহণ সম্পন্ন

আপডেট : ২৮ জানুয়ারি ২০২২, ০৯:০২ পিএম

বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশন (বিএফডিসি) প্রাঙ্গণ কঠোর নিরাপত্তার চাদরে মুড়ে শুরু হয়েছে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির ২০২২-২৪ মেয়াদের দ্বিবার্ষিক নির্বাচন। শুক্রবার সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত চলমান ছিল । এফডিসির প্রবেশ পথে দেখা গেছে কঠোর নিরাপত্তা ব্যবস্থা।