ভারতের জম্মু কাশ্মিরের বান্দিপোরা জেলার ভেওয়ান নামে এক গ্রাম। এখানে এই মুহুর্তে করোনার কোনো রোগী নেই। এই গ্রামেই ১৮ বছর সব বয়সীদের করোনার টিকা দেওয়া হয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে, ওই গ্রামের সমস্ত সক্ষম লোক করোনার টিকা নেয় এবং করোনা পরীক্ষার জন্য নমুনা দেয়।
গত বছর এই অঞ্চলের সকল প্রাপ্তবয়স্ক লোকদের টিকা দেওয়া হয়। এতে স্বাস্থ্যকর্মীরা আরও অনুপ্রাণিত হয়। তুষারপাত ও কঠিন আবহাওয়া উপেক্ষা করে ১৫ থেকে ১৮ বছর বয়সীদের করোনার টিকা দেয়।
মেডিক্যাল ব্লক জানায়, স্বাস্থ্যকর্মীরা এইবার গ্রামের ৫৬ শিশুকে টিকা দেওয়ার জন্য লক্ষ নির্ধারণ করে। স্বাস্থ্যদলের এক কর্মী বলেন, মঙ্গলবার পাঁচ সদস্যের এক দল যার মধ্যে চিকিৎসক ও প্যারামেডিক্যাল স্টাফ আছে তারা ওই গ্রামের উদ্দেশ্যে রওনা দেয়। গ্রামে পৌঁছানোর জন্য হাঁটু-গভীর বরফের মধ্যে প্রায় সাত কিলোমিটার পথ পাড়ি দিয়েছিল তারা।
ব্লক মেডিক্যাল কর্মকর্তা মাসারাত ইকবাল বলেন, তিন দিনে আমাদের মেডিক্যাল টিম গ্রামের ৫৬ শিশুকে টিকা দেয় এবং প্রথম ডোজের টিকা শতভাগ দেওয়া হয়।
ইকবাল দাবি করেছেন, ওই প্রথম গ্রাম যা টিকা দেওয়ায় দেশের ১০০ শতাংশ লক্ষ্যমাত্রা অর্জন করেছে।
