দীর্ঘ ৫ বছর পর অনুষ্ঠিত হতে যাচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের হল সম্মেলন। আজ রবিবার (৩০ জানুয়ারি) ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি চত্ত্বরে এই সম্মেলন অনুষ্ঠিত হবে।
টিএসসিতে এই সম্মেলন অনুষ্ঠিত হবে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
সংবাদ সম্মেলনের লিখিত বক্তব্যে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সভাপতি সনজিত চন্দ্র দাস বলেন, নেতৃত্ব নির্বাচনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দৃষ্টিভঙ্গিকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হবে। বিশেষ করে একুশ শতকের এই পর্যায়ে ‘নিউ নরমাল রিয়েলিটি’-কে বিবেচনায় নিয়ে রূপকল্প ২০৪১ বাস্তবায়নের উপযোগী মানবসম্পদ গড়তে নেতৃত্ব দেওয়ার সক্ষমতা সম্পন্ন কর্মীদের দায়িত্ব দেওয়া হবে।
তিনি বলেন, করোনা সংক্রমণ রোধে স্বাস্থ্যবিধি মানার ব্যাপারে সর্বোচ্চ গুরুত্ব আরোপ করা হয়েছে। এ ব্যাপারে একটি বিশেষ উপ-কমিটি গঠন করা হয়েছে। স্বাস্থ্যবিধি মানার ব্যাপারে আমাদের অবস্থান বরাবরের মতোই 'জিরো টলারেন্সে' থাকবে।
এসময় উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সভাপতি চন্দ্র দাস, সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের সভাপতি সভাপতি বরিকুল ইসলাম বাঁধন প্রমুখ।
