র‌্যাব ধরলো আসল সোহাগ, কারাগারে অন্য সোহাগ

আপডেট : ৩০ জানুয়ারি ২০২২, ১৫:০০

যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত আসামি সোহাগ, কিন্তু কারাভোগ করছেন সোহাগ নামেরই অন্য একজন। আর মূল আসামি সোহাগ ছিলেন বাইরে। আর তাকেই গ্রেফতার করেছে র‌্যাপিড আ্যকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। আজ রবিবার (৩০ জানুয়ারি) রাজধানীর মিটফোর্ড এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

র‌্যাবের আইন ও গণ্যমাধ্যম শাখার সহকারী পরিচালক এএসপি আ ন ম ইমরান খান ইত্তেফাক অনলাইনকে বিষয়টি নিশ্চিত করে বলেন, টাকার বিনিময়ে মূল আসামি সোহাগ পালিয়ে ছিলেন। তার পরিবর্তে সাজা ভোগ করছিলেন আরেক সোহাগ। এ অবস্থায় রাজধানীর মিটফোর্ড এলাকায় অভিযান চালিয়ে আসল সোহাগকে গ্রেফতার করা হয়েছে।

এ বিষয়ে আজ বিকেলে কারওয়ান বাজার র‌্যাব মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে বিস্তারিত জানানো হবে বলে জানান তিনি। 

ইত্তেফাক/কেএইচ/কেকে