আখাউড়ার তরুণ সাংবাদিক দৈনিক ইওেফাকের আখাউড়া সংবাদদাতা ও আখাউড়া প্রেসক্লাবের যুগ্ম-সাধারণ সম্পাদক মো. ফজলে রাব্বি "সাউথ এশিয়া গোল্ডেন এ্যাওয়ার্ড"-২০২২ পেয়েছেন। শনিবার (২৯ জানুয়ারি) বিকেলে ঢাকার কাটাবনের চিংড়ি চাইনিজ রেস্টুরেন্ট এ "সাউথ এশিয়া সোশ্যাল এডুকেশন ফাউন্ডেশন" সাংবাদিক, শিক্ষক সহ বিভিন্ন ক্যাটাগরির ২০ জনকে সম্মাননাস্বরূপ ক্রেস্ট ও সনদপত্র প্রদান করেন।
"শিক্ষকের মর্যাদা রক্ষায় বর্তমান প্রেক্ষাপটে শিক্ষক ও গণমাধ্যমের ভূমিকা "শীর্ষক আলোচনা সভা ও গুণীজন সম্মাননা প্রদান অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মনোহরদী সরকারি কলেজের অধ্যক্ষ মো. গোলাম ফারুক। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সাবেক তথ্য সচিব ও বিটিআরসির চেয়ারম্যান সৈয়দ মার্গুব মোর্শেদ। প্রধান আলোচক ছিলেন শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য প্রফেসর ড.কামাল উদ্দিন।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন,বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড এর পরিচালনা পর্ষদ এর সদস্য ড. মাওলানা এ কে এম মাহবুবুর রহমান,কুষ্টিয়া আফসার উদ্দিন গার্লস ফাজিল ডিগ্রী মাদ্রাসার অধ্যক্ষ ড. হাফেজ মোহাম্মদ আব্দুল করিম, বাংলাদেশ জাতীয় মানবাধিকার সমিতির চেয়ারম্যান মো. মঞ্জুর হোসেন ঈসা,সাউথ এশিয়া সোশ্যাল এডুকেশন ফাউন্ডেশন এর মহাসচিব মো. আর. কে. রিপন, দৈনিক ইওেফাকের বানারীপাড়া সংবাদদাতা এস.মিজানুল ইসলাম প্রমূখ।
উল্লেখ্য, গত দুইদশক এরও বেশি সময় ধরে সাংবাদিক পেশায় যুক্ত আছেন মো. ফজলে রাব্বি। তিনি দৈনিক আজকের কাগজ, দৈনিক মানবকণ্ঠ, বেসরকারি স্যাটেলাইট টেলিভিশন বৈশাখী টিভি, আর টিভি ও সময় টিভিতে কাজ করেছেন। বর্তমানে তিনি দৈনিক ইত্তেফাকে কর্মরত আছেন।
