শিল্পী সমিতির সাধারণ সম্পাদক পদটি আবারও নির্বাচন চাই: ইলিয়াস কাঞ্চন

আপডেট : ৩১ জানুয়ারি ২০২২, ০৯:০৯ পিএম

নির্বাচন পরবর্তী সংবাদ সম্মেলনে কথা বলেছেন কাঞ্চন-নিপুণ পরিষদ। সেখানে ইলিয়াস কাঞ্চন বলেন, নির্বাচনে আমার মত একজন শিল্পীকে বাথরুমে যাওয়ার জন্য যায়গা খুজতে হয়েছে। সব নিয়ম কি শুধু আমাদের জন্য ছিল। যে পদটি নিয়ে এত বিতর্ক সেটির আবারও নির্বাচন চাই। আমার সাথে আপনাদের ও সমর্থন থাকা উচিত।