ত্রিশালে সড়ক দুর্ঘটনায় কিশোর নিহত

আপডেট : ৩১ জানুয়ারি ২০২২, ২৩:৫৫

ময়মনসিংহের ত্রিশালে সড়ক দুর্ঘটনায় এক কিশোর নিহত ও চারজন আহত হয়েছেন।

ত্রিশাল ফায়ারসার্ভিস ও  স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার উজান বৈলর মন্ডল বাড়ি মোড়ে সোমবার (৩১ জানুয়ারি) বিকালে যাত্রী নামানোর সময় দাড়ানো একটি মাহিন্দ্র গাড়িকে পেছনদিক থেকে একটি ট্রাক ধাক্কা দিলে ঘটনাস্থলেই খোকন মিয়া (১৪) নামে একজন কিশোর মারা যায়। সে বৈলর রুদ্রগ্রামের বাসিন্দা সিরাজুল ইসলামের ছেলে। 

গুরুতর আহতরা হলেন, নিহত খোকনের মা রূপালী বেগম, নানী সাজেদা খাতুন ও অজ্ঞাত দুইজন।

ত্রিশাল থানার পুলিশ উপ-পরিদর্শক আব্দুস ছাত্তার সত্যতা নিশ্চিত করে জানান, আমরা ঘাতক গাড়িটি জব্দ করেছি। তবে চালক পালিয়েছে।

ইত্তেফাক/কেকে