পাক ফেডারেল ও প্রাদেশিক সরকারের প্রতিনিধিদের সঙ্গে বহু বৈঠক ব্যর্থ হয়েছে। এতে বাধ্য হয়ে পাকিস্তান কিসান ইত্তেহাদ (পিকেআই) ১৪ ফেব্রুয়ারি পাঞ্জাবের মুলতানে প্রতিবাদ করতে বাধ্য হচ্ছে। পিকেআই-এর প্রেসিডেন্ট খালিদ মেহমুদ খোখার শনিবার (২৯ জানুয়ারি) এই তথ্য জানান।
তিনি বলেন, ১৪ ফেব্রুয়ারি মুলতানে কৃষকদের সঙ্গে পশু, হাঁস-মুরগি, মাছ ও কৃষকদের ছেলেমেয়েরাও বিক্ষোভে অংশ নেবে।
খালিদ মেহমুদ আরও বলেন, কৃষক বা তাদের পশু কেউই আইএমএফ থেকে ঋণ পায় না, তাহলে কেন আইএমএফের শর্তের ভিত্তিতে তাদের জীবন কঠিন করা হচ্ছে।
