যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস গত বছরের ৬ জানুয়ারি ক্যাপিটল হিলে হামলার দিন পাইপ বোমা থেকে কয়েক গজ দূরে ছিলেন। তখন তিনি নির্বাচিত ভাইস প্রেসিডেন্ট ছিলেন। ঐ দিন সিনেটে ইলেকটরদের জো বাইডেন ও কমলা হ্যারিসকে অনুমোদন দেওয়ার কথা ছিল। খবর সিএনএনের
একটি রিপোর্টে জানা গেছে, কমলা হ্যারিস পাইপ বোমা আবিষ্কারের আগে ডেমোক্র্যাটিক ন্যাশনাল কমিটি বিল্ডিংয়ের অভ্যন্তরে দুই ঘণ্টা ছিলেন। কমলা হ্যারিস ভবনের ভেতরে যে বেঞ্চে বসে ছিলেন তা থেকে কয়েক গজ দূরে পাইপ বোমাটি আবিষ্কার করে নিরাপত্তা বাহিনী।
ঐ দিন স্হানীয় সময় সকাল সাড়ে ১১টায় কমলা হ্যারিসের গাড়ির বহরটি গ্যারেজে রাখার কথা ছিল। কিন্তু গেটেই তার বহরটিকে থামিয়ে দেওয়া হয়। পরে সেখানেই পাইপ বোমাটির অস্তিত্ব পাওয়া যায়।
এর আগে জানা যায়, ভবনের ভেতরে ছিলেন কমলা হ্যারিস এবং বাইরে পাইপ বোমা পাওয়া যায়। কিন্তু সিএনএন জানিয়েছে, কমলা হ্যারিস পাইপ বোমা থেকে মাত্র কয়েক গজ দূরে ছিলেন।
