অভিবাসন ছাড়া অন্য সব ধরনের ভিসার ফি বৃদ্ধির প্রস্তাব করেছে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের প্রশাসন। কর্মকর্তারা বলছেন যে, ভিসার মূল্য ও তা প্রদানের খরচের মধ্যে সামঞ্জস্য রাখতে এমন পদক্ষেপ নেওয়া প্রয়োজন।
তবে অপর দিকে সমালোচকরা শঙ্কা প্রকাশ করেছেন যে, যদি ভিসার জন্য অপেক্ষার সময় কমানোর দিকে প্রশাসন মনোযোগ না দেয়, তাহলে এই ব্যয় বৃদ্ধির ফলে যুক্তরাষ্ট্রে সফরকারী ও শিক্ষার্থীর সংখ্যা আরো কমে যাবে।
একটি ফেডারেল রেজিস্টার বিজ্ঞপ্তির তথ্যমতে, পররাষ্ট্র দপ্তর আশা প্রকাশ করেছে যে সেপ্টেম্বর নাগাদ এই নতুন মূল্য বাস্তবায়ন করা হবে এবং ফেব্র‚য়ারির ২৮ তারিখ পর্যন্ত তারা মূল্য বৃদ্ধির প্রস্তাবনা বিষয়ে মতামত গ্রহণ করবে। বি-১ ও বি-২ শ্রেণির পর্যটন ভিসা, এফ, এম, জে শ্রেণির শিক্ষার্থী ভিসার আবেদনের খরচ ১৬০ ডলার থেকে বেড়ে ২৪৫ ডলার হবে।
অর্থাত্ ৫৪ শতাংশ বৃদ্ধি পাবে। অন্যদিকে কর্মসংস্হান ভিত্তিক এইচ, এল, ও, পি, কিউ এবং আর শ্রেণির ভিসার আবেদনের খরচ ১৯০ ডলার থেকে বেড়ে ৩১০ ডলার হবে। অর্থাত্ এক্ষেত্রে মূল্য বৃদ্ধি হবে ৬৩ শতাংশ। —ভয়েস অব আমেরিকা
