অ্যাপ নির্মাতাদের জন্য সুখবর। এখন থেকে অ্যাপল অ্যাপ স্টোরে নিজস্ব ‘আনলিস্টেড অ্যাপ’ প্রকাশ করা যাবে। সীমিত সংখ্যক ব্যবহারকারীর নির্দিষ্ট কাজের প্রয়োজনে নির্দিষ্ট লিংক থেকে এই অ্যাপগুলো ব্যবহার করা যাবে।
আনলিস্টেড অ্যাপগুলো অ্যাপ স্টোরের কোনো ক্যাটেগরি, রিকমেন্ডেশন, চার্ট বা সার্চ রেজাল্টে আসবে না। কেবল নির্দিষ্ট লিংক অথবা অ্যাপল বিজনেস ম্যানেজার বা অ্যাপল স্কুল ম্যানেজার-এর মাধ্যমে এসব অ্যাপ খুঁজে পাওয়া যাবে।
যেসব ডেভেলপাররা শুধুমাত্র স্বল্পসংখ্যক ব্যবহারকারীর জন্য কোনো অ্যাপ উন্মুক্ত করতে চান তাদের জন্যই এই সুবিধা। নির্দিষ্ট ফরম পূরণ করে অ্যাপ স্টোরে ‘আনলিস্টেড’ হিসেবে প্রকাশ করতে পারবেন ডেভেলপাররা।

