পর্তুগালে নির্বাচনে ক্ষমতাসীন দল সোশ্যালিস্ট পার্টির বড় জয়

আপডেট : ০১ ফেব্রুয়ারি ২০২২, ১৪:২৫

পর্তুগালের নির্বাচনে দ্বিতীয়বারের মতো জয়লাভ করেছে ক্ষমতাসীন সোশ্যালিস্ট পার্টি (পিএস)। ২৩০ আসনের মধ্যে প্রধানমন্ত্রী এন্তোনিয় কোস্তার দল পেয়েছে ১১৭ আসন। দ্বিতীয় অবস্থানে রয়েছে সোশ্যাল ডেমোক্রেট পার্টি (পিএসডি)।

এদিকে নির্বাচনে হেরেও পিএসডির প্রেসিডেন্ট রুই রিও সোশ্যালিস্ট পার্টির প্রেসিডেন্ট এবং বর্তমান প্রধানমন্ত্রী অ্যান্তোনি কস্তাকে অভিনন্দন জানিয়েছেন। 

উল্লেখ্য, ২০১৫ এবং ২০১৯ সালে দুই মেয়াদে নির্বাচনে তাদেরকে শরিক দল নিয়ে সরকার গঠন করতে হয়েছিল। তবে এবার একক সংখ্যাগরিষ্ঠতার ভিত্তিতে দলটি সরকার গঠন করতে যাচ্ছে। যদিও ২০০৫ সালের পর বিগত চারটি সরকার একক সংখ্যাগরিষ্ঠতা অর্জন করতে সক্ষম হয়নি। ২৩০ আসনের পার্লামেন্ট সংখ্যাগরিষ্ঠতা লাভের জন্য ১১৬টি আসনের প্রয়োজন হয়।

 বাংলাদেশিদের ভোট প্রদানের মুহূর্ত।

প্রতিবারের মতো এবারও ভোট প্রদান করেছে অসংখ্য বাংলাদেশি। ব্রাগা শহরের আলী লিটন বলেন, দেশে কখনো ভোট দেওয়া হয়নি। বিদেশের মাটিতে ভোট দিয়ে দলের জয়, এটা আমার মতো হাজারো অভিবাসীর জন্য সেরা পাওয়া।

এবারের নির্বাচনে তৃতীয় অবস্থানে কট্টরপন্থী শেগা, দলটির প্রাপ্ত ভোট শতকরা ৭ দশমিক ২ শতাংশ। চতুর্থ অবস্থানে আইএল। পঞ্চমে সিডিও, দলটি ৫টি সংসদীয় আসন পেয়েছে। প্রতিবারের মতো এবারও নির্বাচনে অংশগ্রহণ করেছে প্রধান প্রধান রাজনৈতিক দলসহ সর্বমোট ২৩টি রাজনৈতিক দল।

ইত্তেফাক/এমআর