অবৈধ সম্পদ অর্জনের মামলায় টেকনাফ থানার বরখাস্ত হওয়া ওসি প্রদীপ কুমার দাশ ও তার স্ত্রী চুমকি কারণের বিচার শুরু হয়েছে চট্টগ্রামের আদালতে।
গত বছরের ১৫ ডিসেম্বর আদালতে ওসি প্রদীপের উপস্থিতিতে মামলার অভিযোগ গঠনের শুনানি অনুষ্ঠিত হয়। শুনানি শেষে চট্টগ্রাম বিভাগীয় বিশেষ জজ মুন্সী আবদুল মজিদ প্রদীপের বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দেন। একই সঙ্গে আদালত গত ১৭ জানুয়ারি থেকে এই মামলার সাক্ষ্যগ্রহণ শুরুর তারিখ ধার্য করেন।
দুদকের আইনজীবী অ্যাডভোকেট মাহমুদুল হক ইত্তেফাককে বলেন, ১৭ জানুয়ারি মামলার বাদী দুদক কর্মকর্তার সাক্ষ্য দেওয়ার কথা থাকলেও আসামি উচ্চ আদালতে মামলা থেকে অব্যাহতির আবেদন করেছেন। আবেদন চলমান থাকায় আদালতের কাছে সময় প্রার্থনা করেছে দুদক। শুনানি শেষে আদালত তা মঞ্জুর করে ১৭ ফেব্রুয়ারি সাক্ষ্যগ্রহণ শুরুর দিন নির্ধারণ করেছেন। মামলা দায়েরের পর থেকেই প্রদীপের স্ত্রী চুমকি পলাতক রয়েছেন।
আদালত সূত্র জানায়, জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের দায়ে ওসি প্রদীপ ও তার স্ত্রীর বিরুদ্ধে ২০২০ সালের ২৩ আগস্ট দুদক চট্টগ্রাম জেলা সমন্বিত কার্যালয়-১ এ মামলাটি দায়ের করেছিলেন দুদক কর্মকর্তা রিয়াজ উদ্দিন। মামলায় প্রদীপ ও চুমকি কারণের বিরুদ্ধে প্রায় ৪ কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ আনা হয়েছিল।

সিনহা হত্যায় ওসি প্রদীপসহ ২ জনের মৃত্যুদণ্ড