রাজধানীর পুরান ঢাকার চকবাজারে ভয়াবহ অগ্নিকান্ডে ব্যাপক প্রাণহানির ঘটনায় গভীর শোক জানিয়েছেন জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতারেস।
নিউইয়র্কে জাতিসংঘ মিশনের মাধ্যমে রাষ্ট্রপতি মো. আব্দুল হামিদের কাছে পাঠানো এক শোকবার্তায় জাতিসংঘ মহাসচিব বলেন, নির্মম এই ঘটনায় যারা নিহত হয়েছেন, তাদের পরিবার ও বাংলাদেশের জনগণের প্রতি রইলো গভীর সমবেদনা। সেইসঙ্গে ২০ ফেব্রুয়ারি সেই ঘটনায় যারা আহত রয়েছেন তাদের দ্রুত আরোগ্য কামনা করছি।
আরো পড়ুন: অভিযানের পরও পুরান ঢাকায় রাসায়নিক গুদাম থাকা দুঃখজনক : প্রধানমন্ত্রী
জাতিসংঘ মহাসচিব চিঠিতে অগ্নিকান্ডের ঘটনায় উদ্ধার তৎপরতার প্রশংসা করেছেন। সেই সঙ্গে তিনি যেকোনো ধরনের সহায়তা দেয়ারও আশ্বাস দিয়েছেন।
ইত্তেফাক/মোস্তাফিজ
