বাগেরহাটের মোরেলগঞ্জে পাচারকালে জব্দ করা ২০ লাখ ফাইসা ও বাগদা চিংড়ির পোনা নদীতে অবমুক্ত করা হয়েছে। উপজেলা নির্বাহী অফিসার মো. কামরুজ্জামান শনিবার এ সব পোনা মোরেলগঞ্জ পানগুছি নদীতে অবমুক্ত করেন।
পাথরঘাটা থেকে রামপালগামী দুটি ট্রলারে অবৈধভাবে ১৬ লাখ ফাইসা পোনা ও ৪ লাখ বাগদা পোনা নিয়ে যাওয়া হচ্ছিল। গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার গভীর রাতে কোস্টগার্ড কন্ট্রিজেন অফিসার এমআর জামান ও নৌ-পুলিশের এসআই শহিদুর ইসলামের নেতৃত্বে একটি টিম অভিযান চালিয়ে পোনাসহ দুটি ট্রলার জব্দ ও ১৬ জনকে আটক করে।
আটককৃতরা হলেন- মোরেলগঞ্জ উপজেলার শনিরজোড় গ্রামের নাসির মৃধা ও ইব্রাহিম মৃধা, খনিরখন্ড গ্রামের শাহজাহান মৃধা ও ফোরকান হাওলাদার, হাওলারডাঙ্গা গ্রামের আবজাল ফরাজি, দাকোপ উপজেলার নবীদুল শেখ, ইবাদুল বিশ্বাস, বাবুল ফকির, লাবলু শেখ, তুহিন শেখ, সামাদ ফকির, সুজন শেখ, গোপাল সরকার, ইমান আলী ও হাফিজুল গাজী।
আরো পড়ুন : চকবাজারে অগ্নিকাণ্ডে হতাহতের ঘটনায় জাতিসংঘ মহাসচিবের শোক
নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার মো. কামরুজ্জামান নেতৃত্বে ভ্রাম্যমান আদালত আটক ১৬ জনের কাছ থেকে ৩২ হাজার টাকার জরিমানা আদায় ও অবৈধভাবে পরিবহনকৃত পোনা নদীতে অবমুক্ত করেন।
ইত্তেফাক/ইউবি
