জাপানের হিরোশিমায় ভূমিধসে নিহতের সংখ্যা বেড়ে অন্ততপক্ষে ৩২ জনে দাঁড়িয়েছে। দেশটির সংশ্লিষ্ট কর্মকর্তারা এ তথ্য জানিয়েছেন।
এরআগে বিভিন্ন গণমাধ্যমে নিহতের সংখ্যা ১৮ জন বলে জানানো হয়।
হিরোশিমা শহরের একপ্রান্তে একটি আবাসিক এলাকায় ভূমিধসের এ ঘটনা ঘটে।
এ ঘটনায় এখনো ৯ জন নিখোঁজ রয়েছেন বলে কর্তৃপক্ষের বরাত দিয়ে বিবিসি জানিয়েছে।
তবে সরকারি কর্মকর্তা নাকাতোশি ওকামোতো বলেছেন, “বেশ কিছু মানুষ ভেসে গেছেন এবং ঠিক কতজন নিখোঁজ রয়েছেন তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।”
প্রকাশিত কয়েকটি ছবিতে দেখা গেছে, ধসে পড়া মাটি ও পাথরের নিলে ঘরবাড়ি চাপা পড়ে আছে আর উদ্ধারকারীরা ওই বাড়িগুলোর কাছে পৌঁছাতে কাজ করে যাচ্ছেন।
