ভারতে মৃত্যুদণ্ডে দণ্ডিত দুইবোনের দণ্ড কার্যকর স্থগিত করেছে আদালত। দেশটির ইতিহাসে এখনো পর্যন্ত কোন নারীর মৃত্যুদণ্ড কার্যকর হয়নি। শিশু অপহরণ ও তাদের দিয়ে ভিক্ষাবৃত্তিতে বাধ্যকরা এবং শিশুখুনের অভিযোগ প্রমাণিত হওয়ায় তাদের মৃত্যুদণ্ড দেয়া হয়।
১৯৯৪ থেকে ১৯৯৬ সালের মধ্যে রেনুকা কিরণ সিন্ধে ও তার সৎবোন সিমা মোহান গাভিত মহারাষ্ট্রে এই অপরাধগুলো ঘটান।
জুলাইয়ে ভারতের রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায় এই দুইবোন রেনুকা কিরণ সিন্ধে ও সিমা মোহান গাভিতের প্রাণভিক্ষার আবেদন নাকচ করে দেন।
