মার্কিন সাংবাদিক জেমস ফোলির শিরশ্ছেদের পর ইসলামিক স্টেট (আইএস) জঙ্গিদের আরেক মার্কিনিকে হত্যার হুমকির মুখেও ইরাকে নতুন করে জঙ্গি বিমান হামলা শুরু করেছে যুক্তরাষ্ট্র। ইরাকের মসুল শহরের কাছে আইএস এর সঙ্গে লড়াইয়ে নামা ইরাকি ও কুর্দি বাহিনীকে নৌবাহিনীর জঙ্গি বিমান এবং ড্রোন দিয়ে লড়তে সহায়তা করেছে যুক্তরাষ্ট্র।
এর আগে আইএস জঙ্গিরা ২০১২ সালে নিখোঁজ এক মার্কিন সাংবাদিক জেমস ফোলির শিরশ্ছেদের ভিডিও প্রকাশ করে। এরপর তারা আরেক বন্দি মার্কিন প্রতিবেদককে হত্যা করার হুমকিও দিয়েছে।
কিন্তু ওই ভিডিও প্রকাশের পর থেকেই মসুলের বাঁধের কাছে ১৪ টি নতুন বিমান হামলা চালায় মার্কিন বাহিনী। এ সপ্তাহের শুরুর দিকে আইএস এর কাছ থেকে গুরুত্বপূর্ণ একটি স্থাপনা পুনর্দখল করে তারা।
