সাতক্ষীরার মাধবকাটি বাজারে ১০ হাজার টাকার জাল নোটসহ এক ব্যক্তিকে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ান (র্যাব)। আটক মিলন হোসেন (২৮) সদর উপজেলার মাধবকাটি বাজারের বাসিন্দা।
র্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৬ আজ শুক্রবার সকাল নয়টার দিকে মাধবকাটি বাজারে অভিযান চালিয়ে দশ হাজার টাকার ১০টি জাল নোটসহ মিলনকে আটক করে। এ রিপোর্ট লেখা পর্যন্ত তাকে সাতক্ষীরা সদর থানায় হস্তান্তরের প্রস্তুতি চলছিল।
