বেনাপোল আমড়াখালী চেকাপোস্ট এলাকা থেকে ১০০ কোটি টাকা মূল্যের ১২ পাউন্ড সাপের বিষসহ মামুন নামে এক যুবককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
২৬ বিজিবি ব্যাটালিয়ন কমান্ডার লে. কর্নেল জাহাঙ্গীর হোসেন জানান, একটি চোরা চক্র ভারত থেকে বিপুল পরিমাণ সাপের বিষ পাচার করে আনার পর শুক্রবার গভীর রাতে বেনাপোল থেকে যশোরের দিকে যাচ্ছে। এমন গোপন সংবাদের ভিত্তিতে বিজিবি সদস্যরা আমড়াখালী চেকপোস্ট এলাকা থেকে একটি প্রাইভেট কার জব্দ করে। পরে গাড়ির ভিতর তল্লাশি চালিয় ১২ পাউন্ড সাপের বিষসহ ওই যুবককে আটক করা হয়। আটক সাপের বিষের মূল্য ১০০ কোটি টাকা। এ ব্যাপারে থানায় মামলা হয়েছে।
