অন্তসত্ত্বা রানি অভিনয় করবেন

আপডেট : ২৩ আগস্ট ২০১৪, ১৪:৩৪

জনপ্রিয় বলিউড অভিনেত্রী রানি মুখার্জী বলেছেন, বৈবাহিক জীবন সিনেমায় অভিনয়ের ক্ষেত্রে কোন প্রভাব ফেলবে না। এমনকি অন্তসত্ত্বাও বাধ সাধবে না যদি পরিচালক ইতিবাচক দৃষ্টিকোন থেকে বিষয়টি বিবেচনায় নেন। একটি গ্রুপ পর্যায়ের সাক্ষাৎকারে তিনি একথা বলেন। খবর জিনিউজের।

বিয়ের পর অভিনেত্রীরা প্রায়ই কাজ কমিয়ে ফেলেন ''যদি এমনটি রানি করেন' প্রশ্নের জবাবে তিনি বলেন, 'বিষয়টি আসলে তা নয়। নারীরা অন্তসত্ত্বার সময় শারীরিকভাবে সক্ষম থাকে না বিধায় কাজ কমিয়ে ফেলার চেষ্টা করে। হলিউডে অনেক অভিনেত্রী অন্তসত্ত্বার সময়ও কাজ করে। যদি পরিচালক অন্তসত্ত্বার সময়েও আমাকে নিয়ে কাজ করতে প্রস্তুত থাকে, নিশ্চিতভাবে আমি করবো।''

সম্প্রতি অন্তসত্ত্বার গুজব প্রত্যাখ্যান করা এই অভিনেত্রী বলেন, বিবাহ পরবর্তী সময়েও সিনেমায় কাজ করে যাবেন। ক্যারিয়ারের ব্যাপারে স্বামীর ইতিবাচক সহযোগী মনোভাবের কথাও ব্যক্ত করেন রানি।

রানি আরো বলেন, 'অদি সহায়ক স্বামী। আমি মনে করি না তিনি আমার কাজ কমিয়ে আনতে চাইবেন। আমি জানি না মা হওয়ার পর আমার সিদ্ধান্ত কী হবে। আমি জানি না সিনেমায় আমি কীভাবে কাজ চালিয়ে যাবো। কিন্তু কাজের প্রতি আমার ভালোবাসা আছে।'

গত এপ্রিলে রানি 'ইয়েশ রাজ ফিল্ম' প্রধান অদ্বিতীয়া চোপড়ার সাথে ইতালিতে বিবাহবন্ধন আবদ্ধ হন।