ঋত্বিককে নাচ শিখেয়েছেন ক্যাট!

আপডেট : ২৬ আগস্ট ২০১৪, ১৭:০৬

ঋত্বিক রোশনের নাচের চমক পছন্দ করেন না এমন লোক খুব কমই আছে। আর অন্যদিকে নাচে আনাড়ি হিসেবে বলিউডে আগমন ঘটেছিল ক্যাটরিনা কাইফের। তবে 'শিলা কি জওয়ানি' ও 'চিকনি চামেলির' মধ্য দিয়ে সেই আনাড়িপনা অনেকটাই কমিয়ে ফেলেছেন তিনি। উপরন্তু ঋত্বিকেই এখন নাচ শেখাচ্ছেন ক্যাট। ঋত্বিক-ক্যাটরিনা জুটির আসন্ন ছবি 'ব্যাঙ ব্যাঙ' ছবির 'তু মেরি' গানের প্রকাশ অনুষ্ঠানে গণমাধ্যমকে নিজেই একথা জানালেন। সূত্র: টাইমস অব ইন্ডিয়া।

ক্যাট অনুষ্ঠানে পৌঁছানের আগেই অতিথিরা ঋত্বিকের নাচ দেখে প্রশংসা করেছেন। দেরি করে আসার কারণ হিসেবে ক্যাটরিনা সাংবাদিকদের জানান, ঋত্বিকের খ্যাতি চুরি করতে চাই না বলেই আমি দেরি করে এসেছি।

তার এই বক্তব্য শুনে গণমাধ্যমকর্মীরা তার দিকে জিজ্ঞাসু দৃষ্টিকে তাকালে ক্যাট হেসে উঠে বলেন, এই গানটির (তু মেরি) জন্য আমি মাত্র ছয়দিন সময় নিয়েছিলাম। কারণ আমি আবারো ঋত্বিককে দীপ্তিময় দেখতে চেয়েছিলাম। তার নাচের মুদ্রা যারা নির্দেশনা দিয়েছে তাদের মধ্যে আমিও ছিলাম। কিন্তু আমি সব সময় পেছনে ছিলাম। কারণ আমি চেয়েছি সেই সব অভিনন্দন পাক।

এ সময় ঋত্বিক ক্যাটরিনাকে উদ্দেশ্য করে বলেন, ক্যাটরিনা, তুমি তোমার মন্তব্য করতে কিঞ্চিৎ দেরি করে ফেলেছ। আমি আগেই গণমাধ্যমকে বলে ফেলেছি যে তুমি কিভাবে আমাকে নাচ শিখেয়েছো এবং অভিনন্দন পেতে সাহায্য করেছ।

অনুষ্ঠানে দেরি করে আসার কারণেই ক্যাট তার বক্তব্য দিতে দেরি করে ফেলেছে বলে জানান ঋত্বিক।