শাহজালালে সোনার বারসহ আটক ১

আপডেট : ২৭ আগস্ট ২০১৪, ১৯:১১

ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে এক কেজি ৩৩০ গ্রাম সোনার বারসহ একজনকে আটক করেছে শুল্ক গোয়েন্দা বিভাগ। মঙ্গলবার রাত সাড়ে ১২টার দিকে তাকে আটক করা হয়েছে।
শুল্ক গোয়েন্দা বিভাগ সূত্রে জানা গেছে, মালয়েশিয়া এয়ারলাইন্সের একটি বিমানে জিয়াউর রহমান নামে এক যাত্রীর ব্যাগ তল্লাশি করে এক কেজি ৩৩০ গ্রাম সোনার বার পাওয়া যায়। উদ্ধারকৃত সোনার আনুমানিক বাজার মূল্য ৬৫ লাখ টাকা।