গর্ভাবস্থায় র‍্যাম্প শোতে মিলা !

আপডেট : ২৭ আগস্ট ২০১৪, ১২:১৯
গর্ভাবস্থায়ও নিজেকে আকর্ষণীয় রাখতে কোনো কমতি নেই হলিউড অভিনেত্রী মিলা কুনিসের। গর্ভাবস্থার পুরো সময়টা জুড়েই এসময়ের উপযোগী ইয়োগা করেই নিজেকে ফিট রাখছেন এই তারকা।
৩১ বছর বয়সী এই অভিনেত্রী জানিয়েছেন যে, তিনি এবং তার বাগদত্তা অ্যাশটন কুচার তাদের প্রথম সন্তানের আগমন উপলক্ষে বেশ ব্যস্ত সময়ই পার করছেন। নতুন অতিথির আগমন উপলক্ষে করছেন নানা রকমের পরিকল্পনা। মিলা বলেন, ‘আমাদের দারুণ কিছু পরিকল্পনা আছে তাকে ঘিরে। প্রতিদিনই এই পরিকল্পনায় কিছু না কিছু যোগ হচ্ছে। আমরা দুজনই খুব উত্তেজিত তাকে নিয়ে। এখন শুধুই তার জন্য অপেক্ষার পালা।’
লস অ্যাঞ্জেলসে স্টুডিয়োর সামনে ইয়োগা পোশাকে উপস্থিত সাংবাদিকদের সাথে কথা বলার সময় তাকে বেশ উত্ফুল্লই লাগছিল। এছাড়া এই অবস্থায় একটি বিশেষ র্যাম্প শোতেও মিলা অংশ নেবেন বলে জানান।