লিবিয়ায় ত্রিপোলি বিমানবন্দরে গত সপ্তাহে সংঘর্ষকালে জঙ্গিদের অবস্থান লক্ষ্য করে যুক্তরাষ্ট্র ও সংযুক্ত আরব আমিরাত মিসরের ঘাঁটি ব্যবহার করে বিমান হামলা চালিয়েছিল বলে এক ঊর্ধ্বতন কর্মকর্তা জানিয়েছেন। তবে এ ব্যাপারে মিসর তাদের সম্পৃক্ততার কথা অস্বীকার করেছে। সেইসঙ্গে আরব আমিরাত কোন মন্তব্য প্রদানে বিরত থাকে।
গত এক মাস ধরে রক্তক্ষয়ী লড়াইয়ের পর একটি মিলিশিয়া জোট প্রতিপক্ষের কাছ থেকে সমপ্রতি ত্রিপোলি বিমানবন্দর তাদের নিয়ন্ত্রণে নেয়। গত সপ্তাহে এ সংঘর্ষকালে যুক্তরাষ্ট্র ও আরব আমিরাত মিসরের ঘাঁটি ব্যবহার করে জঙ্গিদের ওপর বিমান হামলা চালায় বলে ওই কর্মকর্তা জানান। তিনি বলেন, এ ব্যাপারে যুক্তরাষ্ট্র কারও সঙ্গে কোন পরামর্শ করেনি। ধারণা করা হচ্ছে সেখানে মার্কিন অস্ত্রের হামলা চালানো হয়েছে। এছাড়া সেখানে চুক্তি লঙ্ঘন করে অস্ত্র বিক্রি করা হচ্ছেও বলে অভিযোগ পাওয়া গেছে। কর্মকর্তা আরো জানান, ত্রিপোলি বিমানবন্দরে ইসলামি ও জাতীয়তাবাদী মিলিশিয়াদের সঙ্গে সংঘর্ষকালে শনাক্ত না হওয়া কয়েকটি বিমান দুইবার হামলা চালিয়েছে। সোমবার নিউইয়র্ক টাইমসের এক প্রতিবেদনে বলা হয়েছে, সংযুক্ত আরব আমিরাতের পক্ষ থেকে সেসময়ে সামরিক বিমান, জ্বালানি দেয়ার বিমান ও ক্রু সহায়তা দেয়া হয়েছিল। আর মিসরের পক্ষ থেকে বিমান ঘাঁটি ব্যবহারের অনুমতি দেয়া হয়েছিল। ওইদিনই যুক্তরাষ্ট্র, ফ্রান্স, জার্মানি, ইটালি এবং যুক্তরাজ্য এক বিবৃতিতে তারা লিবিয়ায় বহিরাগতদের হস্তক্ষেপের নিন্দা জানায়। এতে বলা হয়, লিবিয়ায় এখন বিভাজন বেড়ে গেছে যা দেশটির গণতন্ত্রের পথে বড় বাধা। এর আগে মিলিশিয়া অ্যালায়েন্সের এক মুখপাত্র দাবি করেন যে, মিসর ও সংযুক্ত আরব আমিরাত তাদেরকে নিশ্চিহ্ন করার জন্য দ্বিতীয়বারের মতো হামলা চালিয়েছে।
