‘মারদানি’ নিয়ে রানির প্রতিক্রিয়া

আপডেট : ২৭ আগস্ট ২০১৪, ১৩:২১
সম্প্রতি ‘মারদানি’ সিনেমার মুক্তির পর রানি মুখার্জি সাফল্যের উচ্চ শিখরে অবস্থান করছেন। তবে কিছু দৃশ্যের সমালোচনার পরিপ্রেক্ষিতে সিনেমাটি ভালো দুটি পর্যালোচনাও পেয়েছে। যাহোক, অশালীন বিষয় এবং ভাষার ইস্যুতে সিনেমাটি সেন্সর বোর্ডের মুখোমুখি হয়েছে। খবর জিনিউজের।
সম্প্রতি এক সংবাদ সম্মেলনে রানি বলেন, সিনেমাটিতে স্বল্প কিছু দৃশ্য এবং ভাষার অভিব্যক্তির ব্যাপারে আপত্তি তুলেছে সেন্সর বোর্ড। তা স্বত্ত্বেও ওই দৃশ্য ও ভাষা সংযোজনে দর্শক এবং এনজিও’র আদেশে সিনেমাটি পুনরায় বিবেচনার জন্য সেন্সর বোর্ডে পাঠানো হবে । ‘মাদরানি’ সিনেমাটি আদালত থেকে স্বীকৃতি না পাওয়া স্বত্ত্বেও মুক্তির সপ্তাহে ১৫ কোটি রুপি উপার্জন করেছে। মহারাষ্ট্র সরকার ‘মারদানি’ সিনেমাটি মধ্য প্রদেশ ও উত্তর প্রদেশের দর্শকদের জন্য টেক্স ফ্রি করে দিয়েছেন।
রানি নতুন একটি ক্যাম্পেইন করছেন যা ১২ বছরের বেশি বয়সী শিশুদের ‘মারদানি’র মত সিনেমা উপভোগের জন্য ক্ষেত্র তৈরিতে নির্মাতাদের মনোনিবেশ যোগাবে। প্রদীপ সরকারের পরিচালনায় সিনেমাটি প্রযোজনা করেছেন ‘ইয়াস রাজ ফিল্ম’।
সংবাদ সম্মেলনে প্রদীপ সরকার, তাহির রাজ ভাসিন এবং গোপি পুতরান উপস্থিত ছিলেন।