সিরিয়ায় মুক্ত মার্কিন সাংবাদিক নিজ দেশে

আপডেট : ২৭ আগস্ট ২০১৪, ১৩:৫১

মার্কিন সাংবাদিক পিটার থিও কার্টিস মঙ্গলবার সিরিয়া থেকে নিজ দেশ যুক্তরাষ্ট্রে ফিরেছেন। অপহরণের দুইবছর পর কাতারের মধ্যস্থতায় রবিবার তিনি মুক্তি পান। খবর: এএফপির।
তেল আবিব থেকে বোস্টনে পৌঁছার পর এক বিবৃতিতে কার্টিস সকলকে ধন্যবাদ জানান। বিশেষ করে মার্কিন কর্মকর্তা ও কাতার সরকারের প্রতি তার কৃতজ্ঞতা প্রকাশ করেন।
তার পরিবারের মতে, ২০১২ সালের অক্টোবরে সিরিয়ায় পৌঁছার পর পরই আল কায়দার সঙ্গে সম্পর্কিত জঙ্গি গ্রুপ আল নুসরার সদস্যরা তাকে অপহরণ করে।