পরীক্ষা ছাড়া ভিটামিন এ ক্যাপসুল বিতরণ নয়: হাইকোর্ট

আপডেট : ২৮ আগস্ট ২০১৪, ১৪:২০
ক্লিনিক্যাল পরীক্ষা ছাড়া ভিটামিন এ ক্যাপসুল বিতরণ না করার নির্দেশ দিয়েছে হাইকোর্ট। 
বুধবার বিচারপতি শেখ হাসান আরিফ ও বিচারপতি আবু তাহের মোহাম্মদ সাইফুর রহমানের অবকাশকালীন বেঞ্চ এ আদেশ দেয়।
আজ একটি জাতীয় পিত্রকায় ‘এবারও অনুমোদনবিহীন ভিটামিন এ ক্যাপসুল শিশুদের মুখে’ শিরোনামে একটি একটি সংবাদ ছাপা হয়। সংবাদটি আদালতের নজরে আসায় ক্লিনিক্যাল পরীক্ষা ছাড়া ওই ভিটামিন এ ক্যাপসুল বিতরণ থেকে বিরত থাকার নির্দেশ দেয় হাইকোর্ট। 
লাল ও নীল রঙের মোট দশ কোটি  ভিটামিন এ ক্যাপসুল  ২০১২ সালে  বিতরণ করে। যার  ক্লিনিক্যাল পরীক্ষা ছিল না। এ বছর ৩ কোটি ৬৫ লাখ  ভিটামিন এ ক্যাপসুল সংগ্রহের উদ্যোগ নেয় সরকার। যা পরীক্ষা ছাড়া শিশুদের দেয়া যাবে না বলে নিদেশ দেয়।