সিরিয়া ও ইরাক যুদ্ধে অস্ট্রেলিয়ার ১৫ নাগরিক নিহত হয়েছে বলে ধারণা করা হচ্ছে। এদের মধ্যে আত্মঘাতী হামলা চালানো দুই যুবক রয়েছেন। বুধবার অস্ট্রেলিয়ার গোয়েন্দা প্রধান ডেভিড ইরভিন এ কথা জানান এবং একই সঙ্গে সতর্ক করে বলেন, গুপ্তচরবৃত্তি ও বৈদেশিক হস্তক্ষেপের হুমকি ক্রমেই বৃদ্ধি পাচ্ছে। খরর এএফপির।
ক্যানবেরা উদ্বেগ প্রকাশ করে বলেছে, অস্ট্রেলিয়ার প্রায় ৬০ নাগরিক দেশের বাইরে স্টেটের (আইএস) মতো জিহাদী গ্রুপে যোগ দিয়েছে। সিরিয়া সৈন্য হিসেবে যুদ্ধ করা অস্ট্রেলিয়ার নাগরিক খালেদ শারউফের বেড়ে ওঠা তার পুত্রের সাথে তোলা ছবি টুইটারে প্রকাশ পাওয়ায় এ নিয়ে দেশে সমালোচনার ঝড় ওঠে।
ইরভিন বলেন, সিরিয়া ও ইরাকে উল্লেখযোগ্য সংখ্যক বিদেশি যোদ্ধা কাজ করছে। এ ক্ষেত্রে অস্ট্রেলিয়ার নাগরিকের সংখ্যা আগের যেকোন সময়ের চেয়ে বেশি। তিনি বলেন, অস্ট্রেলিয়ার নিরাপত্তা গোয়েন্দা সংস্থা (এসিআইও) মনে করে নিরাপত্তার সম্ভাব্য হুমকি সৃষ্টিকারী এসব নাগরিকের সংখ্যা অনেক বেড়ে গেছে।
ইরভিন বলেন, অস্ট্রেলিয়ার প্রায় ৬০ যোদ্ধা জঙ্গি সংগঠন আল-কায়েদার পৃষ্ঠপোষকতায় ইরাক বা সিরিয়ায় গড়ে ওঠা জাহাবাত আল নুসরা ও ইসলামিক স্টেটের হয়ে যুদ্ধ করছে।
ইঅ/চৌফে/শ১৬২
