ভারত কোমল পানীয় কোম্পানি পেপসিকো কে এর পণ্যে চিনির পরিমাণ কমাতে বলেছে। দেশে স্থুলতা ও ডায়াবেটিস বেড়ে চলার সমস্যার প্রেক্ষাপটে এ অনুরোধ জানানো হলো।
পেপসিকো’র চেয়ারম্যান ইন্দ্র নুয়ী মঙ্গলবার ভারত সফরকালে খাদ্য প্রক্রিয়াকরণে মন্ত্রী হরাসিমরাত কাউর বাদলের সঙ্গে সাক্ষাৎ করেন।
সাক্ষাৎকালে নুয়ী ভারতীয় মন্ত্রীর সঙ্গে অধিকতর স্বাস্থ্যকর বিকল্প এবং ভারতে বিনিয়োগ সম্পর্কে আলোচনা করেন। বৈঠক শেষে মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়, ‘পেপসিকো’কে তাদের কোমল পানীয়ের চিনির মাত্রা আরো কমাতে অনুরোধ জানানো হয়েছে, যাতে এসব পণ্যের স্বাস্থ্যগত দিকগুলো সঠিকভাবে রক্ষিত হয়।’ এএফপি’র পক্ষ থেকে যোগাযোগের চেষ্টা করা হলে পেপসিকো’র কাউকে পাওয়া যায়নি।
