গাজা পুনরায় শান্ত

আপডেট : ২৭ আগস্ট ২০১৪, ২৩:২০

অনেক দিন পর গাজার লোকজন বুধবার থেকে স্বাভাবিকভাবে কাজে নেমেছে। শহরের বাজার-ঘাট ও মার্কেটগুলোতে কেনাবেচা চলছে শান্তিপূর্ণভাবে।

গত ৮ জুলাই থেকে ইসরাইল গাজার হামলা শুরু করে এবং কয়েক দফা যুদ্ধবিরতির পর বুধবার স্থায়ী যুদ্ধবিরতি চুক্তিতে রাজি হয়। আর এ যুদ্ধবিরতির জন্য মিশর বেশ কাজ করেছে। মিশরের মধ্যস্থতায় মঙ্গলবার হামাস ও ইসরাইলের মধ্যে স্থায়ী যুদ্ধবিরতি চুক্তি হয় এবং তা কার্যকর হয়। ফলে শান্ত হয়ে এসেছে গাজা। ইসরাইল আর হামলা করেনি। হামাসও ইসরাইলের বিরুদ্ধে প্রতিশোধমূলক কোনো রকেট ছোড়েনি।

মঙ্গলবার সন্ধ্যায় যুদ্ধবিরতি কার্যকর হওয়ার সঙ্গে সঙ্গে ফিলিস্তিনিরা রাস্তায় নেমে আনন্দ উল্লাস করে। গাজায় এখন ইসরাইলের হামলায় হতাহতদের চিকিৎসা, তাদের উদ্ধার ও ধ্বংসস্তুপ সরানোর কাজ চলছে বেশি।