ইউক্রেনে পাঁচ মাস ধরে চলা সংঘর্ষের অবসানের জন্য ইউক্রেন ও রাশিয়ার মধ্যেকার আলোচনার একদিন পরেই আবারো নতুন করে ব্যাপক সংঘর্ষের খবর পাওয়া যাচ্ছে। আজ বৃহস্পতিবার বিবিসির অনলাইনে প্রকাশিত প্রতিবেদনে এই তথ্য জানানো হয়।
ইউক্রেনের অভিযোগ, দেশটির পূর্বের সীমান্তে রুশপন্থী সৈন্যরা আবারো হামলা চালিয়েছে। নতুন করে সেনাবাহিনীর হামলার জন্য রাশিয়াকে দায়ী করেছে দেশটি।
দেশটির দণি পূর্বের সীমান্তে ব্যাপক সংঘর্ষের খবর পাওয়া যাচ্ছে।
রুশপন্থী বিদ্রোহীরা উপকূলবর্তী শহর একটি শহর দখল করে নিয়েছে যদিও ইউক্রেন বলছে শহরটি তাদের নিয়ন্ত্রণে রয়েছে।
এর ফলে পাঁচ মাসব্যাপী সংঘর্ষের অবসানের জন্য মঙ্গলবার দেশ দুটির মধ্যে যে আলোচনা হয়েছিল সেটাও ব্যর্থ হতে যাচ্ছে বলেই মনে হচ্ছে।
এদিকে এই নতুন করে হামলার ব্যাপারে রাশিয়ার প্রেসিডেন্ট পুতিনের কাছে ব্যাখ্যা চেয়েছেন জার্মানির চ্যান্সেলর অ্যাঙ্গেলা মারকেল।
দেশটির কর্তৃপ বলছে অ্যাঞ্জেলা মারকেল টেলিফোনে ভ্লাদিমির পুতিনকে বলেছেন, এই অবস্থাকে শান্ত করার জন্য রাশিয়ার একটা বড় ভূমিকা রয়েছে।
মার্কিন পররাষ্ট্র দফতর বলছে, পূর্ব ইউরোপের যেসব এলাকা শান্ত হয়ে এসেছিল সেখানে ট্যাংক, রকেট লঞ্চার এসব যাওয়ার অর্থ দাড়ায় রাশিয়া আবারো পাল্টা আক্রমণের জন্য প্রস্তুতি নিচ্ছে। তবে রাশিয়া সবসময় বিদ্রোহীদের সাহায্য করার বিষয়টি অস্বীকার করেছে।
