আগেই জানা গিয়েছিল সাবেক বিশ্বসুন্দরী ঐশ্বরিয়া রায় দীর্ঘ বিরতির পর সঘ্হয় গুপ্তার‘জাজবা’ ছবির মাধ্যমে আবার বলিউড পাড়ায় ফিরতে যাচ্ছেন। এবার শোনা যাচ্ছে এই ছবিতে ঐশ্বরিয়ার বিপরীতে কাজ করবেন ইরফান। সূত্র: টাইমস অব ইন্ডিয়া।
টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদনে বলা হয়েছে, ‘জাজবা’ ছবিতে ঐশ্বরিয়াকে একজন আইনজীবীর চরিত্রে দেখা যাবে। অনদিকে ইরফানকে দেখা যাবে সাসপেন্ড পুলিশের চরিত্রে। সেখানে ইরফানের সঙ্গে কর্তৃপক্ষের বিরোধ দেখা যাবে।
প্রতিবেদন জানায়, এটাই হবে ঐশ্বরিয়ারর আইনজীভী চরিত্রে অভিনয় করার প্রথম ঘটনা। একই সঙ্গে প্রথম জুটি বাঁধতে যাচ্ছেন এই বলিউড তারকা।
