ইন্টারপোলের অ্যাম্বাসেডর হলেন শাহরুখ

আপডেট : ২৮ আগস্ট ২০১৪, ১৪:২৮

বলিউড সুপারস্টার শাহরুখ খানকে ‘ডন’ ছবিতে বলতে শোনা গেছে, ‘ডন কো পাকাড়না মুশকিল নেহি, নামুমকিন হ্যায়’। কিন্তু এখন সেই শাহরুখই ইন্টারপোলের অ্যাম্বাসেডর হয়েছেন। সংগঠনটির ‘টার্ন ব্যাক ক্রাইম’ এর ক্যাম্পেইনে অংশ নেবেন তিনি। ক্যাম্পেইনের উদ্দেশ্য হচ্ছে , প্রত্যেক মানুষ কিভাবে অপরাধ প্রতিরোধে ভূমিকা রাখতে পারে সে বিষয়ে সচেতনতা সৃষ্টি করা। আজ বৃহস্পতিবার এনডিটিভির প্রকাশিত প্রতিবেদনে এই তথ্য জানানো হয়।
প্রথম ভারতীয় হিসেবে শাহরুখ কোনো আন্তার্জাতিক ক্যাম্পেইনের অ্যাম্বকাসেডর হিসবে অংশগ্রহণ করবেন। যখন নাগরিকরা আইনের প্রতি শ্রদ্ধাশীল হন ও অপরাধের বিরুদ্ধে করেন তখনই সমাজ উপকৃত হয়, এই বার্তাই প্রচার করবেন তিনি।
শাহরুখ জানিয়েছেন, ইন্টারপোলের ‘টার্ন ব্যাক ক্রাইম’ ক্যাম্পেইনে অংশগ্রহণ করতে পারাটা আমার জন্য অন্তত সম্মানজনক।
তিনি বলেন, আমি বিশ্বাস করি আমরা পারি, আমরা পারব ও আমাদের অবশ্যই একসাথে কিছুসংখ্যক অপরাধীদের বিরুদ্ধে দাঁড়াতে হবে। সেটা যে প্রকারের অপরাধ হোক না কেন?
‘টার্ন ব্যাক ক্রাইমের’ উদ্দেশ্য হচ্ছে জনগণকে অপরাধ সংগঠনের বিষয়ে সচেতন করে তোলা। মাদক পাচার, মানব পাচার, নকল করা, সাইবার ক্রাইম, অপহরণ, শিশুসংক্রান্ত অপরাধ এবং খেলায় দুর্নীতি এগুলো অনেক সময়ই একটা আরেকটার সাথে সম্পর্কিত। এক এলাকায় সংগঠিত অপরাধ আরেকটি অপরাধ করার পরিবেশ সৃষ্টি করে। জনগণকে এই বিষয়ে সচেতন করে অপরাধ মোকাবেলা করতে সক্ষম করে তোলা।
ইন্টারপোলের মহাসচিব রোনাল্ড কে নোবল বলেছেন, শাহরুখ সারাজীবন ছবি বানাতে তার সর্বোচ্চ পেশাদারিত্বের পরিচয় দিয়েছেন। আমার তাকে একজন অ্যাম্বাসেডর হিসেবে সম্মান জানিয়েছি। তার শৈল্পিক প্রতিভা এই ক্যাম্পেইনে কিভাবে কাজে লাগান আমরা তাই দেখতে চাই।