ওয়েব সাইট হ্যাক করার অভিযোগে বগুড়ার সাইবার পুলিশ ইউনিট দুইটি হ্যাকার গ্রুপের দুইজন সদস্যকে গ্রেফতার করেছে। তাদের কাছ থেকে কম্পিউটার, মোবাইল সেটসহ হ্যাক করার কাজে ব্যবহৃত বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়েছে।
গ্রেফতারকৃত দুইজন হ্যাকার হলেন, ফরিদপুরের ভাঙ্গা উপজেলার ভাঙ্গা টাউন গ্রামের হাফেজ আব্দুল্লাহ বাদশাহের পুত্র মো. বশির উল্ল্যা সরদার (২১) ও চাঁদপুরের মতলব থানার নলুয়া গ্রামের কাজী নিজাম উদ্দিনের পুত্র কাজী আজাহার উদ্দিন আবিব (১৯)।
বগুড়া পুলিশ সুপার আলী আশরাফ ভূঞা জানান, সাইবার পুলিশ বগুড়া ইউনিট প্রাথমিক অনুসন্ধানে জানতে পারে, একাধিক হ্যাকার গ্রুপ দেশের বিভিন্ন সরকারি স্কুল, কলেজ ও বিভিন্ন প্রতিষ্ঠানের ওয়েব সাইট হ্যাক করে আসছে। তার ভিত্তিতে বগুড়ার ইউনিটটি কাজ করেছে।
অনুসন্ধানে জানা যায়, একজন হ্যাকার (স্ক্রিপ্ট) (যার কোড নাম-ঋধনরঐধীড়ৎ প্রকৃত নাম বশির উল্ল্যা সরদার) দেশের সরকারি স্কুল, কলেজের ওয়েবসাইট গুলো এবং সরকারি কিছু ওয়েব সাইট হ্যাক করে ডিভেস দিচ্ছে। এই ডিভেসকৃত ওয়েবসাইট গুলো ুড়হব-য নামক একটি ওয়েব সাইটে মিরর করা হয়েছে ঐধপশবফ ইু ঋধনরঐধীড়ৎ টিমের পক্ষ থেকে।
বশির সম্পর্কে ট্রেস করে গত ২১ ফেব্রুয়ারি বশিরউল্ল্যাকে ফরিদপুর থেকে গ্রেফতার করা হয়। গ্রেফতারের পর জিজ্ঞাসাবাদে বশির জানায়, আজাহার উদ্দিন নামে আরো একজন ব্লাক ওয়েব টিম পরিচালনা করেন। পরে ২২ ফেব্রুয়ারি পুলিশ চাঁদপুরের জেলা সদর থেকে কাজী আজহার উদ্দিন আবিরকে গ্রেফতার করে।
তাদের কাছ থেকে কম্পিউটারে ৩৬ গিগা বাইটের একটি ফাইল পাওয়া গেছে। যা শুধু মাত্র হ্যাকিং সম্পর্কিত।
হ্যাক করা ওয়েব সাইটের মধ্যে বগুড়া সরকারি আজিজুল হক কলেজ ও বগুড়া সরকারি শাহ্ সুলতান কলেজ রয়েছে। তবে তাদের কবল থেকে চারটি ওয়েবসাইট উদ্ধার করা হয়েছে।
তাদের বিরুদ্ধে পুলিশ বাদী হয়ে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা দায়ের করেছে। গ্রেফতারকৃতদের আদালতে প্রেরণ করে পাঁচ দিনের রিমান্ডের জন্য আবেদন করা হবে।
ইত্তেফাক/অনি
