ঢাকা নার্সিং কলেজ হোস্টেলে শিক্ষার্থীর রহস্যজনক মৃত্যু

আপডেট : ২৮ আগস্ট ২০১৪, ১৮:৪৮
 
 
 
 
ঢাকা নার্সিং কলেজের হোস্টেলে নূর নাহার (১৯) নামের এক শিক্ষার্থীর রহস্যজনক মৃত্যু হয়েছে। অজ বৃহস্পতিবার ভোর পৌনে ৬ টার দিকে হোস্টেলের নীচতলায় প্রবেশ গেটের সাথে ওড়না দিয়ে প্যাঁচানে ঝুলন্ত লাশ পুলিশ উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ মর্গে পাঠায়। তিনি ডিপ্লোমা নার্সিংয়ের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন। টাঙ্গাইলের কালিহাতী উপজেলার নাড়ানদিয়া গ্রামের মৃত নুরুল ইসলামের মেয়ে তিনি।
ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ এসআই মোজাম্মেল হক জানান, হোস্টেলের নিচতলায় কলাপসিবল গেটের সাথে ওড়না দিয়ে প্যাঁচানো ঝুলন্ত মৃতদেহ দেখে শাহবাগ থানায় খবর দেয়া হয়। শাহবাগ থানার এসআই আবদুল আজিম ঘটনাস্থলে গিয়ে মৃতদেহটি উদ্ধার করে ঢামেক মর্গে পাঠিয়েছেন।
নূর নাহারের রুমমেট রোজিনা খাতুন বলেন, ‘আমার সঙ্গে নূর নাহার সব কিছু শেয়ার করতেন। তার কারো সঙ্গে প্রেমের কোনো সম্পর্ক ছিল কি না— এ বিষয়টি আমার জানা নেই। তবে কী কারণে সে আত্মহত্যা করেছে, তা আমি জানি না।
তবে পুলিশ বলছে, বিষয়টি আত্মহত্যা নাকি হত্যা— এ বিষয়টি ময়না তদন্তের রিপোর্ট পেলে নিশ্চিত হওয়া যাবে।
 

ইঅ/চৌফে/শ১৬৮